Wednesday, December 25, 2013

পুলিশ হত্যার বিচার চাই,মানুষ হত্যার বিচার চাই



গতকাল ২৪.১২.২০১৩ আনুমানিক রাত ১১-১১.৩০ এমন সময়ে দুইজন দুরবিত্তের ছোরা আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় এক পুলিশ কনষটবেল
  #আমি কে? একজন মানুষ। যে পুলিশ টি মারা গেল সে কে? একজন মানুষ।
কর্ম গুনে সে পুলিশ এর আমি একজন বেসরকারি কর্মচারি।
আমরা বাংলাদেশের জনগন আজ কোন অবস্থানে এসে দারিয়েছি?
নিজের ভাইকে নিজেই আগুন দিয়ে পুরিয়ে মারছি!!!!!!!
# গতকালকে যখন এই নির্মম বিষয় টি টিভি চ্যানেল গুলাতে দেখছিলাম তখন নিজেকে খুব অসহায় মনে হতে ছিল,একটা সময়ে মনে হতে ছিল টিভি টি বন্ধ করে দেই......পরক্ষনে মনে হল, যে বা যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের কেউ ধরা পরে কিনা তা একটু দেখি,দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য ঐ পুলিশের কারন আজ ২৫.১২.১৩ দুপুর বাড়টা কিন্তু বাস্তব সত্য কেউ ধরা পরলনা।
কিসের বিচার,কিসের আইনের শাসন, কিসের নিরাপত্তা সব নাটক!!!!!!!!!!!!!!!
মানুষ মরছেই এর প্রেতাত্মারা কাঁদছে!!! “ভাত দে কুত্তার বাচ্চা নাহলে মানচিত্র খাব” কবি হাসছে!!!!!!
সহানুভুতির কথা কি হতে পারে তা শুনতে পেলাম রাতের টকশো গুলাতে-
সরকারিদলঃ এটা অবরোধ কারি সাম্প্রদাইক ও যুদ্ধ অপরাধীদের রক্ষাকারি জঙ্গি গোষ্ঠী জামাত শিবির ও তাদের দোষর বি এন পি নেত্রি খালেদা জিয়া দাই।
বিরধিদলঃ সরকার বিরধিদলের আসন্ন কর্মসূচি কে বানচাল করার উদ্দেশে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাঃ আমরা তদন্ত করে দেখছি প্রাথমিক ভাবে মনে হচ্ছে যারা পূর্বে এধরনে ঘটনা ঘটিয়েছে এবং যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটতে পারে।
নিহত পুলিশের পরিবারঃ কেন দেশের সেবা করতে গিয়ে দেশের এই নিবেদিত কর্মী এত নির্মম ভাবে মারা গেল কি দোষ ছিল আমার ছেলের,কারা এই দেশকে আমার ছেলে কে নিয়ে এমন খেলা খেলছে।
   অনভুতি গুলা স্বাভাবিক সচর আচর পেপারে এরকম অনুভুতি প্রতিদিনই আসছে তাই সবারই মুখস্ত হয়ে গেছে।
রাজনীতি বিদরা কি চায়? আর পুলিশের কাজ কি?
এস এস এফ,ডিবি, এসকল দিয়ে কি লাভ?
পীলখানার ঘটনা কি আমরা ভুলে গেছি সেদিন মরেছিল আমাদের সামরিক বাহিনীর ভাইয়েরা আর আজ মরছে পুলিশ।
নিজেরাই তো নিজেদের রক্ষা করতে পারছিনা আর জনগন তো রাস্তার ধারে পড়েথাকা কুকুরের মতন!!!!!!!
তাহলে কি দরকার এই সামরিক বাহিনী ? কটি কটি টাকার অস্ত্র ও গাড়ী।
নিজের দেশে নিজেই নিরাপদ না, তাহলে বহিঃ শত্রুর হাতেতো এক ঘণ্টা ও টিকতে পারবনা।
রাজনীতি বিদরাকি দেশের মালিক হয়ে গেছে যে পুলিশ ও সামরিক বাহিনী নিজের ভাইদের ও জনগণের নিরাপত্তা বাদ দিয়ে শুধু ঐ দুর্নীতিবাজ, দেশের স্বাধীনতা সার্বভউমত্ত বিকিয়ে দেয়া ঐ সকল রাজনীতিবিদদের পাহেরা ও তাদের কিটদের নিরাপত্তার জন্য নিয়জিত থাকবে এবং প্রতিটি বিষয়ে সত্যকে আরাল করে রাজনীতি বিদদের শিখিয়ে দেয়া বুলি, কয়েক জন সত্তের সন্ধানে নির্ভীক!!!সাংবাদিক দের সামনে বলবে আর নিরপরাধ জনগণ তা গলধগরন করবে ও নিরবে দীর্ঘশ্বাস ফেলবে।
আর কত, আর কত, আর কত............এবার আর নিরবে সহ্য করার সময়ে নেই এবার প্রতিবাদ করার সময়, আজ দেশকে মুক্ত করার সময়,যদি দেশের জন্য সপথ করা নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে নাই পারে,আর তারা যদি পক্ষ পাতিত্য মুলক আচরণ করে তবে এই দেশের জনগন কাউকেই ক্ষমা করবেনা। জেগে উঠবে আবার “এই আমার বাংলাদেশ”




Tuesday, December 17, 2013

আদর্শ লিপিতে আমরা কি শিখলাম ?


ছোট বেলা মা আমাদের আদর্শ লিপি বই পড়াতেন ,আর শিখাতেন:

১.বড়দের সম্মান করবে।
২.ছোটদের স্নেহ করবে।
৩.মেয়েদের সাথে শালিন ভাবে আচরন করবে।...
৪.সদা সত্য বলিবে।
৫.বড়দের কথা মেনে চলবে।
৬.নিয়মিত প্রার্থনা করবে।
৭.দরিদ্রদের সাহায্য করবে।
৮.অন্ধকে পথ দেখাবে।

সময়ের সাথে আজ ,এ কথা গুলো ভুলে গেছি। এর কারন কি? তবে কি আদর্শ লিপিতে ভুল ছিল ? নাকি আমার মায়ের পড়ানোতে? কই আজ তো আমি এর একটাও করতে পারি না,এর উল্টো দিকে হাঁটছি।
ভুলে গেছি নীতিকথা ,বিসর্জন দিয়েছি মূল্যবোধের।
তবে এই আদর্শ লিপি পড়ে আমার লাভ কি? আমি তো বাস্থবতা ভিন্ন দেখছি। এই মিছে বলা মিছে শিখানো সবই কি ছেলেখেলা?

Monday, December 16, 2013

আমাদের এই ব্লগের সকল বন্ধু গন,
আমরা দেশের মানুষের কাছে, দেশের প্রতি ভালবাসা সৃষ্টি কারি বিভিন্ন বিষয় নিয়ে
জানানোর উদ্দেশে এই ব্লগ টি ওপেন করেছিলাম...আমরা সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা হিসেবে জানা ও জানানোর জন্য অনেক চেষ্টা করেছি,অল্প দিনে আপনাদের অনেক সাড়া ও পেয়ে ছিলাম,কিন্তু দেশের ক্রমাগত রাজনৈতিক পরিস্থিতির অবনতি আমাদের কণ্ঠকে দুর্বল করে তুলেছে,
আমরা তাই অনেক দিন যাবত কোন পোষ্ট দেয়া থেকে বিরত রয়েছি,
এর মূল কারণ আমরা যাই লিখব সেই লেখাটী কোন না কোন পক্ষের প্রতি যাবে যা অন্য পক্ষের বিরোধী হবে।
কিন্তু দেশ যেভাবে বিভক্তির দিকে যাচ্ছে তাতে করে ভাইয়ে ভাইয়ে মারা মারি বাঁধানো শুধু বাঁকি,আমরা এই বিষয়টি যে এই দেশেতে ঘোটতে যাচ্ছে তা আগেই একটি পোষ্টে ঊল্লেখ করেছিলাম!!!!!!!!!
তাই দেশের স্বার্থে মানুষের স্বার্থে দেশ প্রেমের স্বার্থে আপনাদের মাঝে আবার হাজির হচ্ছি আশা করি আপনারা পূর্বের মতো আমাদের কে আবার সহায়তা করবেন।
একটা কথা সব সময়ে মনে রাখবেন-দেশ বাঁচলে মানুষ বাঁচবে...............সুতরাং শুধু মাত্র দেশ প্রেমই পাড়বে রাজনৈতিক হানা হাণী মুক্ত বাংলাদেশ গড়তে...............

আমাদের  facebook Account visit  করতে নিম্নক্ত লিঙ্ক টি ক্লিক করুন



https://www.facebook.com/JagrataBanladesa?ref=hl

Wednesday, February 13, 2013

DRAMATIST BANGLADESH



বাংলাদেশের অতীত,বর্তমান, ভবিষ্যৎ কি ছিল ও কি হবে এই বিষয় গুলো নিয়ে চিন্তা করাটা খুবি দুষ্কর ব্যাপার, কারণ সকালে যা চিন্তা করি বিকালেতে সেই চিন্তাটা আবার উল্টা দিকে চলে যায়। বাংলদেশকে একটি আজব দেশ হিসেবে মনে হয়। যেমন ধরুন এদেশের মানুষের আন্দোলন গুলর কথা চিন্তাকরি আওয়ামীলীগ ১৯৭১ এ ক্ষমতা নিল ১৯৭৫ শেষ হল। জনগণ মেনে নিল, আবার বি এন পি ক্ষমতা নিল ত্যাগ করল জিয়া হত্যার মাধমে,আসলো এরশাদ, স্বৈর তন্ত্র উৎখাতের মাধ্যমে তাকে উৎখাত করে জেলে দেয়া হল আবার বি এন পি এলো আবার আওয়ামীলীগ এলো । তবে এই ব্যাপার গুলো আমাকে খুবই আশ্চর্য করে শুধু আমাকেই যে করে তাই নয় আমাদের দেশের প্রায় সকল মানুষকেই করে, কি কারণে করে তার কিছু বিষয় গুলো সবার সাথে শেয়ার করছি।
# ১৯৭১ এ যে রাজাকারদেরকে আমরা ধিক্কার দিলাম সেই রাজাকার দেরকে আবার আমরা মন্ত্রী বানালাম। আজব জনগণ তাই মেনে নিল ।
# ১৯৭৫ যে আওয়ামীলীগ কে বাকশাল,একদলীয় শাসক গোষ্ঠী বোলে ইতিহাসের কলঙ্ক জনক হত্যা যজ্ঞ চালানো হোলো ক্ষমতা থেকে একেবারে দেশান্তরী করাহল সেই আওয়ামীলীগ কে পুনরাতে আবার ক্ষমতাতে আনা হল।
# জিয়া ছিল স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত নেতা যে নেতার মৃত্যুর পর পুরা জাতি কেঁদেছে তবু কিছু জনগোষ্ঠীর কাছে জিয়া ভিলেন রূপে আবিরভুত হয়েছিল তাই হয়ত জিয়ার মৃত্যুও এই দেশ মেনে নিল। পুনরায় আবার বি এন পি দেশের ক্ষমতা ভার নিল।
# যেই এরশাদ কে স্বৈর তন্ত্রের হোতা হিসেবে মানুষের সামনে ভিলেন বানিয়ে দুই নেত্রী উৎখাত করল,সেই এরশাদকে আবার রাজকীয় ভাবে রাজনীতিতে ফিরিয়ে আনল আওয়ামীলীগ।
      সুতরাং বাংলাদেশে খারাপ দের পুনরাবৃতি বার বার হয়েছে তাই এই দেশকে কি আজব দেশ হিসেবে উল্লেখ করা যায় না?

MY QUESTION



আমি ভাল কোন ব্লগার নই সবসময় ব্লগ লিখার অভ্যাস ও আমার নাই। আমি কখনো দেশ বিরোধী কাজ করি নাই করার চিন্তা ও নাই। আমি আমার দেশকে অনেক ভাল বাসি । আমি ব্লগ লিখছি শুধু কিছু প্রশ্ন জানার জন্য। আমাদের দেশে বিগত কিছু দিন যাবত নতুন প্রজন্ম সাহাবাগ মোরে রাজাকারের ফাসির দাবিতে আন্দোলন করছে । আমি ও এই আন্দলনের পক্ষের একজন সমর্থক। আমি গত শুক্র বারে সসরিলে এই আন্দলনে সরিক হয়েছিলাম । আমি সবসময়েই এই আন্দলনের পক্ষে আছি এবং থাকব । ১৯৭১ সালে আমাদের বাড়ি ঘর রাজাকার ও পাকিস্তানি সেনাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। আমার বাবা চাচা দের ধরার জন্য এলেও ভাগ্য ক্রমে তারা বেঁচে জান। তবে আমাদের বাড়ি ঘর লুট পাট হয় আমার বৃদ্ধ দাদি কে মারাত্মক ভাবে আঘাত করা হয়।
এগুলো পুরানো ঘটনা কিন্তু এই ঘটনা ভুলেজাবার নয় ।
তবে আজ স্বাধীনতার ৪২ বৎসর পরে যখন সারাদেশ রাজাকারদের বিচার হবে মনে করে ছিল। যখন ট্রাইবুনাল গঠন হল সবাই এই বিচারের অপেক্ষাতে রইল বিচার শুরু হোল এমনকি বিচার ও হোল তখনি দেখলাম আবার চক্রান্ত হোল।
যেই বিচারের জন্য পুরা জাতি উতগ্রিব ছিল সেই বিচার জনগনের আশা আকাঙ্খার সাথে সম্প্রিক্ত হোল না। জাতি প্রতি বাদ মুখর হয়ে গেল ।
আমার প্রশ্ন ......
আমাদের দেশের কিছু মানুষ এই বিচার এর বিপক্ষে ছিল তারা এই ট্রাইব্যুনাল কে আন্তর্জাতিক মানের মনে করেনা বলে মতামত দিয়েছিল । এখন এই ট্রাইব্যুনালে  দুই ধরণের রায় আসলো যে রায় জনগণ সন্তুষ্ট না হয়ে রাস্তাতে ণেমে আসলো । এখন সরকার আবার এই আইনের সংশোধনী আণলো তাহলে আসলেই এই ট্রাইব্যুনালে অবশ্যই কিছু ত্রুটি ছিল ।যাই হোক  যে রায়ের জন্য জাতি ৪২ বছর অপেক্ষাতে ছিল সেই রায়ের বা আইনের ত্রুটি বিচ্যুতি বিবেচনাতে রেখেই আইনটি ভালো ভাবে প্রনয়ণ কড়া উচিৎ ছিল।যারা এই আইনের বিরোধিতা করেছে তারা আজকে জয়ী হোল । আর সাধারণ জনগণ সহ সবাই রাস্তাতে বসে আবার আন্দোলনে নামলো ।আসলে ক্যান এই বিড়ম্বনা ?

Tuesday, January 15, 2013

OUR OBJECTIVES



বাংলাদেশ একটি স্বাধীন দেশের নাম যে স্বাধীনতা অর্জন করতে আমাদের অনেক কাট খর পোহাতে হয়েছে। আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস মোটামুটি সবাই কিছুনা কিছু জানি আর আমাদের স্বাধীনতার ইতিহাস বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উপস্থাপন করাতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এই সম্পর্কে সঠিক তথ্য আমাদের মত নতুন প্রজন্মের পক্ষে উল্লেখ করা অসম্ভব।তাই আমরা স্বাধীনতার অর্জনকে সামনে রেখেই এই দেশের ভালমন্দ সুন্দর অসুন্দর বিষয় গুলো এই দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই। চাই দেশের প্রতি,মানুষের ভালোবাসা সৃষ্টি করতে, চাই দেশ কে ভালবাসতে, চাই দেশের মানুষকে আমার সোনার বাংলাকে সুন্দর রূপে সবার মাঝে তুলে ধরতে।সবাই আমাদের কে সহায়তা করবেন শুভ কামনাতে রইলাম।