Wednesday, December 25, 2013

পুলিশ হত্যার বিচার চাই,মানুষ হত্যার বিচার চাই



গতকাল ২৪.১২.২০১৩ আনুমানিক রাত ১১-১১.৩০ এমন সময়ে দুইজন দুরবিত্তের ছোরা আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় এক পুলিশ কনষটবেল
  #আমি কে? একজন মানুষ। যে পুলিশ টি মারা গেল সে কে? একজন মানুষ।
কর্ম গুনে সে পুলিশ এর আমি একজন বেসরকারি কর্মচারি।
আমরা বাংলাদেশের জনগন আজ কোন অবস্থানে এসে দারিয়েছি?
নিজের ভাইকে নিজেই আগুন দিয়ে পুরিয়ে মারছি!!!!!!!
# গতকালকে যখন এই নির্মম বিষয় টি টিভি চ্যানেল গুলাতে দেখছিলাম তখন নিজেকে খুব অসহায় মনে হতে ছিল,একটা সময়ে মনে হতে ছিল টিভি টি বন্ধ করে দেই......পরক্ষনে মনে হল, যে বা যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের কেউ ধরা পরে কিনা তা একটু দেখি,দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য ঐ পুলিশের কারন আজ ২৫.১২.১৩ দুপুর বাড়টা কিন্তু বাস্তব সত্য কেউ ধরা পরলনা।
কিসের বিচার,কিসের আইনের শাসন, কিসের নিরাপত্তা সব নাটক!!!!!!!!!!!!!!!
মানুষ মরছেই এর প্রেতাত্মারা কাঁদছে!!! “ভাত দে কুত্তার বাচ্চা নাহলে মানচিত্র খাব” কবি হাসছে!!!!!!
সহানুভুতির কথা কি হতে পারে তা শুনতে পেলাম রাতের টকশো গুলাতে-
সরকারিদলঃ এটা অবরোধ কারি সাম্প্রদাইক ও যুদ্ধ অপরাধীদের রক্ষাকারি জঙ্গি গোষ্ঠী জামাত শিবির ও তাদের দোষর বি এন পি নেত্রি খালেদা জিয়া দাই।
বিরধিদলঃ সরকার বিরধিদলের আসন্ন কর্মসূচি কে বানচাল করার উদ্দেশে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাঃ আমরা তদন্ত করে দেখছি প্রাথমিক ভাবে মনে হচ্ছে যারা পূর্বে এধরনে ঘটনা ঘটিয়েছে এবং যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটতে পারে।
নিহত পুলিশের পরিবারঃ কেন দেশের সেবা করতে গিয়ে দেশের এই নিবেদিত কর্মী এত নির্মম ভাবে মারা গেল কি দোষ ছিল আমার ছেলের,কারা এই দেশকে আমার ছেলে কে নিয়ে এমন খেলা খেলছে।
   অনভুতি গুলা স্বাভাবিক সচর আচর পেপারে এরকম অনুভুতি প্রতিদিনই আসছে তাই সবারই মুখস্ত হয়ে গেছে।
রাজনীতি বিদরা কি চায়? আর পুলিশের কাজ কি?
এস এস এফ,ডিবি, এসকল দিয়ে কি লাভ?
পীলখানার ঘটনা কি আমরা ভুলে গেছি সেদিন মরেছিল আমাদের সামরিক বাহিনীর ভাইয়েরা আর আজ মরছে পুলিশ।
নিজেরাই তো নিজেদের রক্ষা করতে পারছিনা আর জনগন তো রাস্তার ধারে পড়েথাকা কুকুরের মতন!!!!!!!
তাহলে কি দরকার এই সামরিক বাহিনী ? কটি কটি টাকার অস্ত্র ও গাড়ী।
নিজের দেশে নিজেই নিরাপদ না, তাহলে বহিঃ শত্রুর হাতেতো এক ঘণ্টা ও টিকতে পারবনা।
রাজনীতি বিদরাকি দেশের মালিক হয়ে গেছে যে পুলিশ ও সামরিক বাহিনী নিজের ভাইদের ও জনগণের নিরাপত্তা বাদ দিয়ে শুধু ঐ দুর্নীতিবাজ, দেশের স্বাধীনতা সার্বভউমত্ত বিকিয়ে দেয়া ঐ সকল রাজনীতিবিদদের পাহেরা ও তাদের কিটদের নিরাপত্তার জন্য নিয়জিত থাকবে এবং প্রতিটি বিষয়ে সত্যকে আরাল করে রাজনীতি বিদদের শিখিয়ে দেয়া বুলি, কয়েক জন সত্তের সন্ধানে নির্ভীক!!!সাংবাদিক দের সামনে বলবে আর নিরপরাধ জনগণ তা গলধগরন করবে ও নিরবে দীর্ঘশ্বাস ফেলবে।
আর কত, আর কত, আর কত............এবার আর নিরবে সহ্য করার সময়ে নেই এবার প্রতিবাদ করার সময়, আজ দেশকে মুক্ত করার সময়,যদি দেশের জন্য সপথ করা নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে নাই পারে,আর তারা যদি পক্ষ পাতিত্য মুলক আচরণ করে তবে এই দেশের জনগন কাউকেই ক্ষমা করবেনা। জেগে উঠবে আবার “এই আমার বাংলাদেশ”




Tuesday, December 17, 2013

আদর্শ লিপিতে আমরা কি শিখলাম ?


ছোট বেলা মা আমাদের আদর্শ লিপি বই পড়াতেন ,আর শিখাতেন:

১.বড়দের সম্মান করবে।
২.ছোটদের স্নেহ করবে।
৩.মেয়েদের সাথে শালিন ভাবে আচরন করবে।...
৪.সদা সত্য বলিবে।
৫.বড়দের কথা মেনে চলবে।
৬.নিয়মিত প্রার্থনা করবে।
৭.দরিদ্রদের সাহায্য করবে।
৮.অন্ধকে পথ দেখাবে।

সময়ের সাথে আজ ,এ কথা গুলো ভুলে গেছি। এর কারন কি? তবে কি আদর্শ লিপিতে ভুল ছিল ? নাকি আমার মায়ের পড়ানোতে? কই আজ তো আমি এর একটাও করতে পারি না,এর উল্টো দিকে হাঁটছি।
ভুলে গেছি নীতিকথা ,বিসর্জন দিয়েছি মূল্যবোধের।
তবে এই আদর্শ লিপি পড়ে আমার লাভ কি? আমি তো বাস্থবতা ভিন্ন দেখছি। এই মিছে বলা মিছে শিখানো সবই কি ছেলেখেলা?

Monday, December 16, 2013

আমাদের এই ব্লগের সকল বন্ধু গন,
আমরা দেশের মানুষের কাছে, দেশের প্রতি ভালবাসা সৃষ্টি কারি বিভিন্ন বিষয় নিয়ে
জানানোর উদ্দেশে এই ব্লগ টি ওপেন করেছিলাম...আমরা সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা হিসেবে জানা ও জানানোর জন্য অনেক চেষ্টা করেছি,অল্প দিনে আপনাদের অনেক সাড়া ও পেয়ে ছিলাম,কিন্তু দেশের ক্রমাগত রাজনৈতিক পরিস্থিতির অবনতি আমাদের কণ্ঠকে দুর্বল করে তুলেছে,
আমরা তাই অনেক দিন যাবত কোন পোষ্ট দেয়া থেকে বিরত রয়েছি,
এর মূল কারণ আমরা যাই লিখব সেই লেখাটী কোন না কোন পক্ষের প্রতি যাবে যা অন্য পক্ষের বিরোধী হবে।
কিন্তু দেশ যেভাবে বিভক্তির দিকে যাচ্ছে তাতে করে ভাইয়ে ভাইয়ে মারা মারি বাঁধানো শুধু বাঁকি,আমরা এই বিষয়টি যে এই দেশেতে ঘোটতে যাচ্ছে তা আগেই একটি পোষ্টে ঊল্লেখ করেছিলাম!!!!!!!!!
তাই দেশের স্বার্থে মানুষের স্বার্থে দেশ প্রেমের স্বার্থে আপনাদের মাঝে আবার হাজির হচ্ছি আশা করি আপনারা পূর্বের মতো আমাদের কে আবার সহায়তা করবেন।
একটা কথা সব সময়ে মনে রাখবেন-দেশ বাঁচলে মানুষ বাঁচবে...............সুতরাং শুধু মাত্র দেশ প্রেমই পাড়বে রাজনৈতিক হানা হাণী মুক্ত বাংলাদেশ গড়তে...............

আমাদের  facebook Account visit  করতে নিম্নক্ত লিঙ্ক টি ক্লিক করুন



https://www.facebook.com/JagrataBanladesa?ref=hl