Wednesday, December 25, 2013

পুলিশ হত্যার বিচার চাই,মানুষ হত্যার বিচার চাই



গতকাল ২৪.১২.২০১৩ আনুমানিক রাত ১১-১১.৩০ এমন সময়ে দুইজন দুরবিত্তের ছোরা আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় এক পুলিশ কনষটবেল
  #আমি কে? একজন মানুষ। যে পুলিশ টি মারা গেল সে কে? একজন মানুষ।
কর্ম গুনে সে পুলিশ এর আমি একজন বেসরকারি কর্মচারি।
আমরা বাংলাদেশের জনগন আজ কোন অবস্থানে এসে দারিয়েছি?
নিজের ভাইকে নিজেই আগুন দিয়ে পুরিয়ে মারছি!!!!!!!
# গতকালকে যখন এই নির্মম বিষয় টি টিভি চ্যানেল গুলাতে দেখছিলাম তখন নিজেকে খুব অসহায় মনে হতে ছিল,একটা সময়ে মনে হতে ছিল টিভি টি বন্ধ করে দেই......পরক্ষনে মনে হল, যে বা যারা এই নির্মম ঘটনা ঘটিয়েছে তাদের কেউ ধরা পরে কিনা তা একটু দেখি,দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য ঐ পুলিশের কারন আজ ২৫.১২.১৩ দুপুর বাড়টা কিন্তু বাস্তব সত্য কেউ ধরা পরলনা।
কিসের বিচার,কিসের আইনের শাসন, কিসের নিরাপত্তা সব নাটক!!!!!!!!!!!!!!!
মানুষ মরছেই এর প্রেতাত্মারা কাঁদছে!!! “ভাত দে কুত্তার বাচ্চা নাহলে মানচিত্র খাব” কবি হাসছে!!!!!!
সহানুভুতির কথা কি হতে পারে তা শুনতে পেলাম রাতের টকশো গুলাতে-
সরকারিদলঃ এটা অবরোধ কারি সাম্প্রদাইক ও যুদ্ধ অপরাধীদের রক্ষাকারি জঙ্গি গোষ্ঠী জামাত শিবির ও তাদের দোষর বি এন পি নেত্রি খালেদা জিয়া দাই।
বিরধিদলঃ সরকার বিরধিদলের আসন্ন কর্মসূচি কে বানচাল করার উদ্দেশে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাঃ আমরা তদন্ত করে দেখছি প্রাথমিক ভাবে মনে হচ্ছে যারা পূর্বে এধরনে ঘটনা ঘটিয়েছে এবং যারা দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের দ্বারাই এই ঘটনা ঘটতে পারে।
নিহত পুলিশের পরিবারঃ কেন দেশের সেবা করতে গিয়ে দেশের এই নিবেদিত কর্মী এত নির্মম ভাবে মারা গেল কি দোষ ছিল আমার ছেলের,কারা এই দেশকে আমার ছেলে কে নিয়ে এমন খেলা খেলছে।
   অনভুতি গুলা স্বাভাবিক সচর আচর পেপারে এরকম অনুভুতি প্রতিদিনই আসছে তাই সবারই মুখস্ত হয়ে গেছে।
রাজনীতি বিদরা কি চায়? আর পুলিশের কাজ কি?
এস এস এফ,ডিবি, এসকল দিয়ে কি লাভ?
পীলখানার ঘটনা কি আমরা ভুলে গেছি সেদিন মরেছিল আমাদের সামরিক বাহিনীর ভাইয়েরা আর আজ মরছে পুলিশ।
নিজেরাই তো নিজেদের রক্ষা করতে পারছিনা আর জনগন তো রাস্তার ধারে পড়েথাকা কুকুরের মতন!!!!!!!
তাহলে কি দরকার এই সামরিক বাহিনী ? কটি কটি টাকার অস্ত্র ও গাড়ী।
নিজের দেশে নিজেই নিরাপদ না, তাহলে বহিঃ শত্রুর হাতেতো এক ঘণ্টা ও টিকতে পারবনা।
রাজনীতি বিদরাকি দেশের মালিক হয়ে গেছে যে পুলিশ ও সামরিক বাহিনী নিজের ভাইদের ও জনগণের নিরাপত্তা বাদ দিয়ে শুধু ঐ দুর্নীতিবাজ, দেশের স্বাধীনতা সার্বভউমত্ত বিকিয়ে দেয়া ঐ সকল রাজনীতিবিদদের পাহেরা ও তাদের কিটদের নিরাপত্তার জন্য নিয়জিত থাকবে এবং প্রতিটি বিষয়ে সত্যকে আরাল করে রাজনীতি বিদদের শিখিয়ে দেয়া বুলি, কয়েক জন সত্তের সন্ধানে নির্ভীক!!!সাংবাদিক দের সামনে বলবে আর নিরপরাধ জনগণ তা গলধগরন করবে ও নিরবে দীর্ঘশ্বাস ফেলবে।
আর কত, আর কত, আর কত............এবার আর নিরবে সহ্য করার সময়ে নেই এবার প্রতিবাদ করার সময়, আজ দেশকে মুক্ত করার সময়,যদি দেশের জন্য সপথ করা নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে নাই পারে,আর তারা যদি পক্ষ পাতিত্য মুলক আচরণ করে তবে এই দেশের জনগন কাউকেই ক্ষমা করবেনা। জেগে উঠবে আবার “এই আমার বাংলাদেশ”




No comments:

Post a Comment