Tuesday, December 17, 2013

আদর্শ লিপিতে আমরা কি শিখলাম ?


ছোট বেলা মা আমাদের আদর্শ লিপি বই পড়াতেন ,আর শিখাতেন:

১.বড়দের সম্মান করবে।
২.ছোটদের স্নেহ করবে।
৩.মেয়েদের সাথে শালিন ভাবে আচরন করবে।...
৪.সদা সত্য বলিবে।
৫.বড়দের কথা মেনে চলবে।
৬.নিয়মিত প্রার্থনা করবে।
৭.দরিদ্রদের সাহায্য করবে।
৮.অন্ধকে পথ দেখাবে।

সময়ের সাথে আজ ,এ কথা গুলো ভুলে গেছি। এর কারন কি? তবে কি আদর্শ লিপিতে ভুল ছিল ? নাকি আমার মায়ের পড়ানোতে? কই আজ তো আমি এর একটাও করতে পারি না,এর উল্টো দিকে হাঁটছি।
ভুলে গেছি নীতিকথা ,বিসর্জন দিয়েছি মূল্যবোধের।
তবে এই আদর্শ লিপি পড়ে আমার লাভ কি? আমি তো বাস্থবতা ভিন্ন দেখছি। এই মিছে বলা মিছে শিখানো সবই কি ছেলেখেলা?

No comments:

Post a Comment